ঢাকাস্থ কমলনগর উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ পরিষদের কমিটি গঠন সভাপতি-দেলোয়ার সম্পাদক- সোহাগ
রিমন আহমেদ রাজু,নিজস্ব সংবাদদাতাঃ
ঢাকাস্থ কমলনগর উপজেলা ছাত্রছাত্রী কল্যাণ পরিষদের নতুন(আংশিক) কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁও লায়ন ভবন অডিটোরিয়ামে গেট টুগেদার ও লিডারশীপ ডেভেলপমেন্ট প্রোগ্রামে সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী এক বছরের জন্য এ কমিটি গঠন করা হয়।
এতে সভাপতি হিসেবে দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে সোয়াইব হোসাইন সোহাগকে মনোনীত করা হয়।অনুষ্ঠানে কমলনগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি দেলোয়ার হোসাইন বলেন,নতুন উদ্দীপনায় কমলনগরকে একটি মডেল উপজেলা হিসেবে গঠন করার লক্ষে ঢাকাস্থ কমলনগর উপজেলার শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করা,শৃঙ্খলা ও সার্বিক কল্যাণের লক্ষেই এ সংগঠনের যাত্রা শুরু হয়েছে।আমরা ঢাকাস্থ কমলনগর উপজেলার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার সুরক্ষায় কাজ করে যাবো।
সাধারণ সম্পাদক সোয়াইব হোসাইন সোহাগ বলেন, কমলনগরের শিক্ষার্থীদের সুসংগঠিত করা,শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সমৃদ্ধ কমলনগর গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।আমরা সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
