ঘূর্ণিঝড়”রিমাল”এর প্রভাবে ২নং সাহেবের হাট ইউনিয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ
নিজস্ব সংবাদদাতাঃরিমন আহমেদ রাজু
লক্ষ্মীপুরের কমলনগরে ঘূর্ণিঝড় “রিমাল”এর প্রভাবে ২নং সাহেবের হাট ইউনিয়নে ক্ষতিগ্রস্ত বিপদাপন্ন পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
১৪ জুলাই (রবিবার) উপজেলা প্রশাসনের আয়োজনে
২নং সাহেবের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের এর সঞ্চালনায়ঃমাতাব্বর হাট ঈদগাহ মাঠে এই চাল বিতরণের শুভ উদ্ভোধন করা হয়।
এই সময় চাল বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,লক্ষ্মীপুর -০৪ রামগতি-কমলনগর আসনের (এমপি)জনাব,আব্দুল্লাহ আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের নির্বাহী অফিসার জনাব সুচিত্র রঞ্জন দাস,কমলনগর থানার অফিসার ইনচার্জ জনাব তহিদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সাজেদা আক্তার সুমি,উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মোঃওমর ফারুক সাগর,৯নং তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ফয়সাল আহমেদ রতন,৭নং হাজির হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি জনাব নিজাম উদ্দিন,
২নং সাহেবের হাট ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি জনাব সিদ্দিক মাতাব্বর সহ অন্যান্য নেতৃবৃন্দ।
